• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নির্বাচনে পুলিশের থাকবে এআই যুক্ত ৪০ হাজার বডি ক্যামেরা

খুলনা ভিশন ডেক্স। স্টার রিপোর্ট / ৩৪৫ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিউজ ডেক্স

আসন্ন সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা বাড়াতে পুলিশ বাহিনীর জন্য অন্তত ৪০ হাজার বডি ওর্ন ক্যামেরা (বডি ক্যাম) সংগ্রহের পরিকল্পনা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

গতকাল শনিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফয়েজ আহমদ তৈয়্যব বৈঠকে জানান, ৪০ হাজার বডি ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, অক্টোবরের মধ্যে বডি ক্যামগুলো সংগ্রহ করা, যাতে পুলিশ কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) এর মূল বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন।’

ক্যামেরা সরবরাহের জন্য জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা তাঁদের বুকে এই ক্যামেরাগুলো পরবেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদের দ্রুত সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করতে ও হাজার হাজার পুলিশ সদস্যের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের অবশ্যই সব ভোটকেন্দ্রে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য হলো, ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।’

বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ‘ইলেকশন অ্যাপ’ চালুর পরিকল্পনার কথাও জানান। অ্যাপটিতে প্রার্থীসংক্রান্ত বিস্তারিত তথ্য, ভোটকেন্দ্রের হালনাগাদ খবর ও অভিযোগ জানানোর মতো ইন্টারঅ্যাকটিভ ফিচার থাকবে। প্রধান উপদেষ্টা অ্যাপটির দ্রুত চালুর এবং দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য এটিকে ব্যবহারবান্ধব করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা