• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের রামপালে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন

Reporter Name / ৪০২ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র
করে আলিম ও জাহিদ গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে আলিমের ছেলে
সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান মিঠু। সোমবার(০৪ আগস্ট) বিকালে বাগেরহাট
প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিঠু বলেন, এই সহিংসতা
ও সংকট তৈরির প্রচেষ্টা শুধু ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে নয়। এটা পুরো
উপজেলা বিএনপির নেতৃত্বের বিষয়। উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক হাফিজুর
রহমান তুহিনের কর্মীরা ৮টি ইউনিয়নে বিজয় লাভ করেছেন। অপর দিকে হাফিজুর
রহমান তুহিনের প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব
জাহিদুল ইসলামের লোকজন মাত্র একটি ইউনিয়নে বিজয় লাভ করেছেন। মূলত
মল্লিকের বের ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু, সাধারণ
সম্পাদক প্রার্থী শামীম হাসান পলক ও সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম
হাওলাদারকে দিয়ে মল্লিকেরবের ইউনিয়ন বিএনপির সম্মেলন বানচাল করিয়ে,
উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করার উদ্দেশ্যে এই সংহিংস্যতা করছে।
তিনি আরো বলেন, মল্লিকের বেড় ইউনিয়ন বাগেরহাট জেলার গোপালগঞ্জ হিসেবে পরিচিত। ২০১৪
সালের সংসদ নির্বাচনে মল্লিকের বেড় ইউনিয়নে বিএনপি,জামায়াত জোট ধানের শীষ
প্রতিকে ১৫৬ ভোট পেয়েছিল। একারনে আমাদের বাড়ি ঘরে হামলা লুটপাট করে আগুন
জালিয়ে দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমার পিতাসহ পরিবারের লোকজন
বাড়িঘর ছেড়ে ধীর্ঘদিন ধরে এলাকার বাইরে থাকতে হয়েছে। আমাদের ত্যাগের
কারনে জেলা বিএনপি আমার পিতাকে ইউনিয়ন বিএনপির সভাপতি দায়িত্ব দেয় । আমার
পিতা শত প্রতিক’লতার মধ্যে দলকে সংগঠিত করে আসছে। সম্প্রতি রামপালে
ইউনিয়ন কমিটি গড়ঠনকে কেন্দ্র করে এলাকার সন্ত্রাসী ও মাদক কারবারির সাথে
জড়িত একটি গোষ্টি আমার পরিবারের সুনাম নষ্ট করতে ও পরিকল্পিত ভাবে কমিটি
গঠন বন্ধ রাখার পায়তারায় ব্যাস্ত । এই চক্রের মূল ব্যাক্তি জাহিদুল ইসলাম
গং ৩ আগষ্ট রবিবার বিকালে বহিরাগত লোকজন নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে
সন্যসী বাজারের উপর বসত বাড়িতে ও দোকানে হামলা চালায়। এক পর্যায়ে আমরা
অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী আমাদের গভীর রাতে উদ্ধার করেছে। এই
সন্ত্রাসীরা স্থানীয় বিএনপি অফিসে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করেছে । সংবাদ সম্মেলনে
এই ঘটনার সুষ্ঠতদন্ত ও বিচার দাবী করেছেন মিঠু । সংবাদ সম্মেলনে ইউনিয়ন
বিএনপির সভাপতি আব্দুল আলিম , সাধারন সম্পাদক এ্যাড হুমাউন কবির ,
সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা