• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিমান দুর্ঘটনায় নিহত বাগেরহাটের ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

বাগেরহাট প্রতিনিধি / ৫৪১ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের চিতলমারীতে তার কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল।
শনিবার (২ আগস্ট) দুপুরে চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে ফাতেমার কবরস্থানে গিয়ে বিমান বাহিনী প্রধানের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগমের নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল।
দোয়া ও মোনাজাত শেষে প্রতিনিধি দলটি ফাতেমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানায়। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে মর্মান্তিকভাবে প্রাণ হারান ফাতেমা আক্তারসহ ওই প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষার্থী।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা