খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খানাবাড়ি এলাকায় আজ রবিবার রাত আনুমানিক ৮টার দিকে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চালানোর সময় আল আমিন নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।আলামিনের বাড়ি খানা বাড়ির দিঘির পশ্চিম পাশে
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় কিছু অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।
এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্ত ও ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিস্তারিত আসছে