• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় বিএনপি ও যুবদল নেতার সংবাদ সম্মেলন।

খুলনাভিশন ডেক্স। স্টাফ রিপোর্টার / ১২৫ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স
গতকাল বুধবার বটিয়াঘাটা প্রেসক্লাবে বটিয়াঘাটা উপজেলার যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন এক সংবাদ সন্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, দীর্ঘ দিন ধরে উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃত্ব নিয়ে দন্দ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই সন্ধা ৬টার সময় জলমা ইউনিয়নের দারোগার ভিটা এলাকায় ওহিদুল ইসলাম বাদল ও বাপ্পির মধ্যে মারামারি হয়। উভয় এখন চিকিৎসাধীন। এনিয়ে বিভিন্ন অন লাইনে মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করায় এধরণের ঘটনার সূএপাত ঘটে। তিনি আরো বলেন,কিছুদিন আগে এই বাদল জলমা বিএনপির আহবায়ক রুহুল মোমেন লিটন ও সদস্য সচিব আসাবুরকে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি আরো জানান,বাদল ও বাহাদুর মুন্সী আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ করছে। এসময় উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান,ছাত্র দলের সভাপতি সাকিল হোসাইন, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম,৮নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান হাওলাদার, ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ৮নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বাদশা ইসলাম,নাঈম ও সাইফুর খন্দকার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা