• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় পুত্রবধূকে ধর্ষণ করলেন শ্বশুর

দিঘলিয়া প্রতিনিধি / ২০৫ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

খুলনার দিঘলিয়ায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আজিজুল শেখকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজিজুল শেখ ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে আজিজুলের ছেলে রাজীব শেখের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর (১৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আজিজুল তার পুত্রবধূর ওপর কুনজর দেয় এবং তাকে কুপ্রস্তাব দিতে থাকে।
অভিযোগ অনুযায়ী, প্রায় তিন মাস আগে আজিজুল খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পুত্রবধূকে প্রথমবার ধর্ষণ করে। এরপর থেকে ছেলে রাজীব শেখের অনুপস্থিতির সুযোগে প্রায়ই তাকে ধর্ষণ করত। রাজীব একজন দিনমজুর হওয়ায় তাকে প্রায়ই বাড়ির বাইরে কাজে পাঠানো হতো। দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েও ভুক্তভোগী নারী প্রথমে বিষয়টি গোপন রাখেন, কিন্তু স্বামীকে জানিয়েও কোনো প্রতিকার পাননি, বরং তাকে তিরস্কার করা হয়।
গত শুক্রবার জুমার নামাজের সময় আজিজুল পুনরায় কুপ্রস্তাব দিলে পুত্রবধূ অসম্মতি জানালে তাকে মারধর করা হয়। এরপর ভুক্তভোগী তার নানী ও মামাকে ঘটনাটি জানালে তারা তাকে নিজেদের বাড়ি নিয়ে যান। এ ঘটনায় মঙ্গলবার দিঘলিয়া থানায় মামলা দায়ের করা হলে পুলিশ আজিজুল শেখকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা