• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামালসহ গ্রেফতার ৯

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৫৩ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স

ফকিরহাট উপজেলার টাউন-ওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে র্দুর্ধষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত কোটি টাকার মালামালসহ ৯ জন গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার ৪দিন পর তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্রগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (০৯ জুলাই) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে মূখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এসময় ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন শ্রমিককে বেঁধে রাখে। এরপর তারা গেডাউনে ঢুকে সেখান থেকে এ্যালুমুনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন দুটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান।

হ্যামকো গ্রপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল ৮টার দিকে নিরাপত্তাকর্মিদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ঘন্টা অবস্থান করে। পরে ডাকাতদল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই ভোর ৫টার দিকে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রবিউল ইসলাম শামীম সহ পুলিশের একটি টিম সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা