• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোরে সাড়ে চার কোটি টাকার সোনারবারসহ আটক ২

খুলনা ডিশন ডেক্স। কাজী আতিক / ১৫৩ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স
যশোরে অভিযান চালিয়ে ২৩টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৯ নম্বর ব্যাটালিয়ন। উদ্ধারকৃত সোনার ওজন ৩ কেজি ৯৫ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা।

শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

আটক দুই ব্যক্তি হলেন, শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান। তাদের কাছ থেকে পাচারে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ভোরে ওই এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে হাটে আসতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। এরপর তাদের ধরে তল্লাশি চালিয়ে দেখা যায়, তাদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো রাখা ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে তারা সোনা সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল ।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা