• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওয়াপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৫৪ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

নিউজ ডেক্স
‎যশোরের অভয়নগরের নওয়াপাড়া মাছবাজার সংলগ্ন একটি টিনের ভাড়াবাড়ি থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শনিবার (৫ জুলাই) বিকাল ৪টার দিকে নওয়াপাড়া বড়বাজার সংলগ্ন ভৈরব নদীর পাড়ে একটি টিনসেডের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমরান হোসেন উপজেলার শংকরপাশা শাহিনপাড়া গ্রামের মোঃ বাবু কসাইয়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘর থেকে প্রথমে পচা গন্ধ বের হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়, পরবর্তীতে স্থানীয় জনসাধারণ ও নিহতের ভাইদের উপস্থিতিতে পুলিশ ঘরের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহ তখন আংশিক পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল বলে জানান তারা।

এ বিষয়ে ‎অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন, একজন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘরের ভেতর থেকে একটি টুল উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা