• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অভিযানে অস্ত্র ও মাইক্রোবাসসহ আটক ১১

খুলনাভিশন ডেক্স। / ১৩৩ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিউজ ডেক্স

বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম টিম, মোল্লাহাট থানা পুলিশ ও জেলা বিশেষ শাখা মোল্লাহাট জোনের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬জুন). মোল্লাহাট থানাধীন ঢাকা টু খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানা হইতে আসা একটি হাইএস মাইক্রোবাস থামিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে মাইক্রোবাসে আগত ব্যক্তিদের তল্লাশী করে ০৪টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ০১টি সেভেন গিয়ার চাকু, একটি ক্ষুর ও ০১টি দা উদ্ধারপূর্বক মাইক্রোবাসে থাকা ১১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃতরা হলো ১। কাউসার আলী (৪৩),পিতা-মৃত কদম আলী মোল্লা, সাং- কানাইডাঙ্গা, থানা- মহেশপুর, ২। মো: মেহেদী হাসান (২৩) , পিতা- মনিরুল ইসলাম, সাং- বাসুদেবপুর, থানা- হরিণাকুন্ডু, ৩। আতাউর রহমান (৩০), পিতা-আব্দুল মবিন, সাং- কানাইডাঙ্গা , থানা- মহেশপুর, ৪। মোঃ খোকন বিশ্বাস, (৪৫), পিতা-মৃত ইদ্রিস আলী বিশ্বাস, সাং-সাবেক বিন্দু, থানা- হরিণাকুন্ডু, ৫। খোকন মিয়া (৩৫), পিতা- আবুল বাসার মন্ডল, সাং- সড়াবাড়ি, থানা- হরিণাকুন্ডু, ৬। আবুল হোসেন (৪৩), পিতা- সিদ্দিকুর রহমান, সাং- ধান্য হরিয়া, থানা- মহেশপুর, ৭। মোঃ ইমদাদুল হক(৩১), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- ধান্যহরিয়া, থানা- মহেশপুর, ৮। জনি মিয়া(২৭), পিতা-গিয়াস উদ্দিন, সাং- গয়েশপুর, থানা- মহেশপুর, ৯। সেলিম শাহ(৩৪), পিতা- আনিসুর রহমান শাহ, সাং- সাবেক বিন্দু, থানা- হরিণাকুন্ড ১০। মাসুম পারভেজ (২২), পিতা- নুর আলম, সাং- ধান্যহাড়িয়া, থানা- মহেশপুর ও ১১। প্রসেনজিৎ চন্দ্র দাশ, পিতা- অধীর চন্দ্র দাস, সাং- হামদো মোড়, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ।
আসামীরা বড় কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা নিয়ে বিদেশী অস্ত্রশস্ত্র সহ মাইক্রোবাসযোগে ঝিনাইদহ থেকে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিল মর্মে প্রাথমিকভাবে জানা যায়। আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা