• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোংলা বন্দরের কর্মচারী আহত

খুলনাভিশন ডেক্স। / ৩৭২ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

নিউজ ডেক্স

মোংলা বন্দর শিল্প এলাকায় আসিফ নাঈম নামে বন্দরের এক কর্মচারী দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছে। সোমবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মংলা বন্দর বিপনী মার্কেটে এলাকায় এ ঘটনা ঘটে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘ (সিবিএ) এর এডহক কমিটির সদস্য আসিফ নাইম জানান, বন্দর সিবিএ ভবন থেকে চা খাওয়ার উদ্দেশ্যে বন্দর বিপনি বিতান এর সামনে পৌছলে ২ জন অজ্ঞাত দুষ্কৃতকারী তার গতিরোধ করে বাম পায়ের রানে গুলি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার বাম পায়ের উরু থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানাল এ ঘটনা শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি সহ পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশী তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা