• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১০০ কেজি গাজা সহ গ্রেফতার মিন্টু গাজি

খুলনা ভিশন ডেক্স। কাজী আতিক / ১১৫ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

নিউজ ডেক্স
১০০ কেজি গাঁজা সহ ১২ টি মাদক মামলার আসামি মিন্টু গাজিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

১৯/০৬/২০২৫ তারিখ বিকালে র‍্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ৪নং ওয়ার্ডের শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেটের নিচে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। যশোর ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে তার দোকান বন্ধ করে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামি ১। মোঃ মিন্টু গাজী (৪৮)’কে গ্রেফতার করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামি মোঃ মিন্টু গাজী (৪৮)’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো, সনাক্ত ও নিজ হাতে বের করে দেওয়া মতে ধৃত আসামির কাপড়ের দোকানের ভেতর অভিনব উপায়ে সংরক্ষিত বিভিন্ন রংয়ের ছাপা গজ কাপড়ে ভেতরে বিশেষ কৌশলে মোড়ানো ১০০ (একশত), কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা। আসামি মোঃ মিন্টু গাজী (৪৮) যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় এবং আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা