• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

র‍্যাবের যৌথ অভিযানে মুসালিন হত্যার প্রধান আসামি আটক

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নিউজ ডেক্স

বাগেরহাটে মুরসালিন চৌধুরী হত্যার প্রধান আসামিকে যৌথ অভিযানে আটক করেছে র‌্যাব ৬, ও র‌্যাব-১২।
বুধবার(১৮ জুন) র‌্যাব-৬ খুলনা সদর কোম্পানি, ও র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্ঠিয়া এর যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভা রুপনগর আদর্শপাড়া এলাকা হতে মুরসালিন চৌধুরী হত্যার প্রধান পলাতক আসামি ইমাদ চৌধুরী বাবুল (৫৪), পিতা- মৃত সত্তার চৌধুরী, সাং-সিংগাতী, থানা-মোল্লারহাট, জেলা- বাগেরহাটকে গ্রেফতার করতে করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ভিকটিম ও আসামিরা পরস্পর একই বংশের। প্রায় ৫০ বছরের পারিবারিক এবং জমিজমা সংক্রান্ত বিবাদে উক্ত এলাকায় প্রায় ৩০ (ত্রিশ) জনের প্রাণহানি হয়। আসামি এবং বাদী পক্ষের মধ্য জমিজমা ও বিজ্ঞ আদালতে মামলা সংক্রান্তের বিবাদ বিদ্যমান আছে। উক্ত বিবাদের জের ধরে ০৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন এজাহারে উল্লেখিত আসামিরা ভিকটিম মুরসালিন চৌধুরী এর বাড়িতে প্রবেশ করে ০১নং আসামি ইমাদ চৌধুরী বাবুল (৫৪), অন্যন্য আসামিদের সহায়তায় ভিকটিম এর পরিবারের লোকজনদের মারপিট শুরু করে । এক পর্যায়ে ০১নং আসামি তার হাতে থাকা সরকী দিয়ে ভিকটিম মুরসালিন চৌধুরী এর গলায় কোপ দিয়ে মারাত্মক রক্তাক্ত রখম করে।পরবর্তীতে চিকিৎসার জন্য ভিকটিম মুরসালিন চৌধুরীকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল গোপালগঞ্জ্ নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ০৭ জুন ভিকটিম মৃত্যুবরণ করে। এ ঘটনায় ১১ জুন ২০২৫ তারিখ ভিকটিমের ভাই বাদী হয়ে বাগেরহাট জেলার মোল্লারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই র‌্যাব-৬, এর আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
৩। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার মোল্লারহাট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা