• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় মাদকসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

নিউজ ডেক্স

খুলনার রুপসা থানা এলাকা থেকে ২০০ (দুই শত) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।
বৃহস্পতিবার(১৯ জুন) গভীর রাতে র‌্যাব -৬, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে ০১ জন ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি আনুমানিক রাত ২টার দিকে খুলনা রুপসা থানাধীন খানজাহান আলী ব্রিজ (রুপসা সেতু) এর টোল প্লাজার পশ্চিম পাশে পাকা রাস্তায় অবস্থান নিয়ে চেকপোস্ট করাকালীন ইমাদ পরিবহনকে থামানোর সংকেত দিলে উক্ত গাড়িটি রাস্তার পাশে থামানোর সাথে সাথে ০১ জন যাত্রী ০১টি বস্তাসহ গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি ১। মোঃ শহিদুল ইসলাম (৬০), পিতা-আকসেদ আলী, সাং-ধুলিয়া, থানা- সাতক্ষীরা সদর,জেলা-সাতক্ষীরাকে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামির হেফাজত হতে ২০০ (দুই শত) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত আসামিকে খুলনা জেলার রুপসা থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা