• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ

খুলনা ভিশন ডেক্স। / ২৯৫ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিউজ ডেক্স
রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম হলো-১। সুজন মিয়া (২২) ২। মোঃ ইউসুফ (২০) ।

বুধবার চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সাচার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডেমরা থানার একটি টিম।

ডেমরা থানা সূত্রে জানা যায়, বাদী সাগর পেশায় একজন ব্যবসায়ী। তিনি গত ১৩ জুন ২০২৫ খ্রি. তারিখ রাত আনুমানিক ০৯:০২ ঘটিকায় মোটরসাইকেলযোগে চাঁদপুর থেকে তার বর্তমান ঠিকানা মুগদার উদ্দেশ্যে যাত্রাকালে ১৪ জুন ২০২৫ খ্রি. রাত ০০:০৫ ঘটিকার ডেমরা থানাধীন তারাবো টু যাত্রাবাড়ি এক্সপ্রেসওয়ের স্টাফ কোয়ার্টার ওভার ব্রীজ নামক স্থানে পিছন দিক থেকে আসা একটি ইয়ামাহা R15 মডেলের মোটর সাইকেল তাকে সিগনাল দিয়ে থামিয়ে দেয়। উক্ত ইয়ামাহা R15 মটরসাইকেলের অজ্ঞাতনামা তিন জন আরোহী তাদের সাথে থাকা ইলেকট্রিক তারের তৈরী লাঠি এবং চাপাতি দিয়ে গুরুতর আঘাত করে সাগরকে রাস্তায় ফেলে দিয়ে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ১৬ জুন ২০২৫ খ্রি. তারিখে বাদী সাগরের অভিযোগের প্রেক্ষিতে ডেমরা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

থানা সূত্রে আরও জানা যায়, রুজুকৃত মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে বুধবার (১৮ জুন ২০২৫ খ্রি.) চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সাচার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সুজন ও ইউসুফ কে গ্রেফতার করা হয়।তাদের দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার বরুড়া থানার একটি গ্যারেজ হতে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।যা পরবর্তীতে বাদী নিজের মোটরসাইকেল বলে সনাক্ত করে।

মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা