• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কেশবপুরে মারপিটে যুবদল কর্মী নিহত

খুলনাভিশন ডেক্স। / ১০২ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিউজ ডেক্স
যশোরের কেশবপুরে পাওনা টাকাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবদল কর্মী মারপিটে নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ৩ জকে গ্রেপ্তার করেছে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে ও স্থানীয় যুবদলের কর্মী। বাদ মাগরিব জানাযার নামাজ শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে মঙ্গলবার বিকেলে পাওনা টাকাকে কেন্দ্র করে বরণডালি গ্রামের মনিরুল ইসলাম ও রেজা হাসান সবুজের লোকজনের মধ্যে কথাকাটির একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়। সংঘর্ষে মনিরুল ইসলাম, কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মনিরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মনিরুল ইসলাম মারা যান। এ ঘটনায় পুলিশ বরণডালি গ্রামের রেজা হাসান সবুজ, লিটন হোসেন ও মশিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে।

চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, ঘটনা উল্লেখ করে নিহত মনিরুল ইসলামের ভাই মিজানুর রহমান বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা