• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আ’লীগের সাবেক মহিলা এমপির ছেলে আটক

খুলনাভিশন ডেক্স। / ১২৯ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আ.লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের ছেলে মাদকাসক্ত সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে।

আজ রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে তিন শতাধিক ইয়াবা ট্যাবলেট, একটি রাইফেল, একটি তলোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়। প্রায় ২ ঘন্টাব্যাপী যৌথবাহিনীর এই অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।

সাফায়াত সরোয়ার রুমন সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামের মৃত স.ম রুহুল আমিন ও মিসেস রিফাত আমিন দম্পতির ছেলে। রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগের সাবেক সভানেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন। রিফাত আমিন বর্তমানে বিদেশে বসবাস করেন।

জানা যায়, শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে যৌথবাহিনীর অভিযানের শুরুতেই দুইতলা হতে লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করে। এসময় যৌথবাহিনী রুমনকে আটক করে। পরে বাড়ীতে তল্লাশি করে মাদক ও অস্ত্র উদ্ধার করে।

সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহম্মেদ অভিযান শেষে সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আ’লীগ নেত্রী রিফাত আমিনের ছেলে রুমনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি তল্লাশী করে ৩ শতাধিক ইয়াবা বড়ি ও একটি রাইফেল, একটি তলোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়। এঘটনায় সাবেক এমপির ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা