• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় আওয়ামী লীগ নেতাকে মারপিট করে পুলিশে সোপর্দ

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

নিউজ ডেক্স

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খানজাহান আলী থানার সাবেক সভাপতি বেগ লিয়াকত আলীকে মারপিট করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ফুলবাড়িগেট বাজার মোড় থেকে তাকে আটক করা হয়।

বেগ লিয়াকত আলীর বাড়ি খানজাহান আলী থানার বাদামতলা পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাটিতে বসা বেগ লিয়াকত আলীর জামার কলার ধরে আছেন এক ব্যক্তি। অন্যরা তাকে ঘিরে ধরে বিভিন্ন সময় স্থানীয়দের ওপর বেগ লিয়াকতের চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে গালাগাল করছেন। কয়েকজন তাকে শারীরিকভাবে আঘাত করেন।

এ সময় মধ্য বয়স্ক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমার বুড়ো বাপকেও তুই ছাড়িস নি। ‌তাকেও মারতে গেছিস’।

জানা যায়, ৫ আগস্টের পর বেগ লিয়াকাত আলীর বিরুদ্ধে দিঘলিয়া, দৌলতপুর, খান জাহান আলী এবং সাভার থানায় বেশ কয়েকটি মামলা হয়। গত ১৩ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরের দিন তিনি আদালতে জামিন নিতে গেলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। ঈদের সপ্তাহখানেক আগে তিনি জামিনে কারামুক্ত হন। সেই থেকে তিনি বাড়িতেই থাকতেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেকটা জোরপূর্বক তিনি ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি পদ দখলে রেখেছিলেন। বাজারের সাধারণ ব্যবসায়ী, এমনকি আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ীরাও নির্বাচনের দাবি জানালেও তিনি কান দেননি। এসব কারণে বাজারের ব্যবসায়ীরা তার উপর ক্ষুব্ধ ছিল।

নগরীর খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, বেগ লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার একটার দিকে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেফতার দেখানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা