• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

ঈদের দিন নিখোঁজ শিশুর মৃতদেহ মিললো পুকুরে

খুলনাভিশন ডেক্স। / ৯৯ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

নিউজ ডেক্স আচ্ছা তাই

যশোরের ঝিকরগাছার চাঁদপুর গ্রামে ঈদের দিন নিখোঁজ স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম সোহানা আক্তার (১১)। সে উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে এবং বায়সা-চাঁদপুর মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

রোববার সকাল ৯টার দিকে গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঈদের দিন দুপুরে পরিবারের সদস্যরা কোরবানির জন্য আত্মীয়ের বাড়িতে গেলে সোহানা ও তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া বোন তন্বী বাড়িতে ছিলো। বোন ঘুমিয়ে পড়ার পর উঠানে দোলনায় খেলছিল সোহানা। এরপর বিকেলে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা