• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ঈদ উল আযহা উপলক্ষে খুলনায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব-৬

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ৩৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিউজ ডেক্স

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৮টি জেলায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৬।
বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ২ টায় কেএমপি খুলনার জোড়া গেইট পশুহাট পরির্দশনে এসে র‌্যাব-৬ এর অধিনায়ক বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট, কোরবানী, ঈদের জামায়াত, চামড়া বেচা-কেনাসহ বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়। এক্ষেত্রে যে কোন ধরণের অপতৎপরতা রুখতে সচেষ্ট রয়েছে এলিট ফোর্স র‌্যাব। হাটগুলোতে জাল টাকা শনাক্তে হাটে স্থাপিত র‌্যাব ফোর্সেস এর কন্ট্রোল রুমে জাল নোট সনাক্তের মেশিন স্থাপন করা হয়েছে। এছাড়াও এ সময়ে কোরবানির হাট কেন্দ্রিক ও মার্কেটে চুরি-ডাকাতি, ছিনতাই, প্রতারক চক্র, দালাল, মলম পার্টি এবং অজ্ঞান পার্টির তৎপরতাসহ যে কোন অনাকাঙ্খিত ঘটনা রুখতে র‌্যাব-৬ এর গোয়েন্দা নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে।
খুলনা বিভাগের কোরবানির পশুর হাটগুলোতে র‌্যাব-৬ কর্তৃক তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও এক হাটের গরু জোর করে অন্য হাটে নামানোসহ পশুর হাট কেন্দ্রিক বিভিন্ন ধরণের চাঁদাবাজি ঠেকাতে র‌্যাব-৬ এর গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই সাথে ড্রোন মনিটরিং টিম কাজ করছে এবং বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
সকলের ঈদ-উল-আযহা নির্বিঘ্নে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাব-৬। যে কোন জরুরী প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ খুলনা বিভাগের সকল জনগণকে র‌্যাবের কন্ট্রোল রুমের মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা