• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক

খুলনা ভীষণ ডেক্স। / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

নিউজ ডেক্স

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় আজ আবারো বসেছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ। বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা।

গতকাল দ্বিতীয় দফা বৈঠকের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের চেয়ারম্যন মোহাম্মদ ইউনূস। সংস্কারে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে দূরত্ব আছে তা দূর করতেই দ্বিতীয় দফায় আয়োজন করা হয়েছে এই আলোচনার।

পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐকমত্য হয়নি সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে।

তবে নির্বাচনের সময় নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ। এই আলোচনার উপর ভিত্তি করে তৈরী করা হবে জুলাই সনদ।

এর আগে, প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা