• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি।

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৩৪৫ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

নিউজ ডেক্স

রাজধানীর রামপুরা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ। আটককৃতরা হলো- ১। মোঃ আলিম ইসলাম (২৭) ও ২। আমিরুল ইসলাম (৪৪)।
রবিবার (২৫ মে) বিকেল আনুমানিক ০৫:২৫ ঘটিকায় রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রামপুরা থানাধীন মালিবাগ রেলগেইট এলাকায় দুইজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে আলিম ও আমিরুলকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর রামপুরাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা