• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭৯ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

নিউজ ডেক্স

‘দ্রুত পরিবর্তনশীল সম্প্রদায়ে জাদুঘরের ভবিষ্যত’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (রবিবার) খুলনায় আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ির মোড়ে অবস্থিত বিভাগীয় জাদুঘর চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

প্রতœতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগীয় কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক জনাব লাভলী ইয়াসমিন-সহ প্রতœতত্ত্ব অধিদপ্তরের কর্মকতা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি জাদুঘর চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে ইতিহাস ঐতিহ্য বিষয়ের গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক-সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জাদুঘর দিবস পালন করে আসছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস। দিবসটি পালনের উদ্দেশ্য হলো-বিশ্বের সকল জাদুঘরের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বৃদ্ধি, একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞরা একত্রে সাংস্কৃতিক নিদর্শন সংরক্ষণ, নিদর্শনের গবেষণা ও প্রকাশনা, সংস্কৃতির বিনিময় ও উন্নয়ন, মানুষের মধ্যে শান্তি ও সহযোগিতা এবং পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করার সুযোগ পাবে। সেই লক্ষ্য থেকে সংস্থাটির উদ্যোগে প্রতিবছর আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হয়ে আছে।

#
মেহেদী/আতিক/সুলতান/২০২৫/১৫:০০ঘন্টা/


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা