• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০ লক্ষাধিক টাকা মূল্যের ১০২ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে ডিবি।

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৩৫০ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

নিউজ ডেক্স

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১০২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি।আটককৃতরা হলো ১। মোছা. আছমা (৩৫) ও ২। মো. করিম মিয়া (৬০)।
শুক্রবার (১৬ মে) রাতে খিলক্ষেত কাঁচাবাজার এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী খিলক্ষেত থানা এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট গাঁজা বিক্রয়ের উদ্দেশে ময়মনসিংহের ভালুকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসেছে এবং তারা গাঁজাসহ খিলক্ষেত থানাধীন রেলগেইট কাঁচা বাজারস্থ ট্রাফিক পুলিশ বক্সের দক্ষিণ পার্শ্বে যাত্রী ছাউনিতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারি আসমা ও করিমকে ১০২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২০ লক্ষ ৪০ হাজার টাকা।
ডিবি সূত্রে আরও জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী জেলা জামালপুর ও ময়মনসিংহ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে এনে পলাতক অপর আসামি মো. ফারুকসহ খিলক্ষেত ও আশেপাশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটককৃত আসমীর বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং পলাতক অপর আসামি মো. ফারুকের বিরুদ্ধে ডিএমপি, ময়মনসিংহ, গাজীপুর, জিএমপি ও টাঙ্গাইল জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা রয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা