• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ভারতীয় বিএসএফ কর্তৃক পুশ-ইন করা ৭৫ জন বাংলাদেশীকে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর।

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

শেখফারুকঃ
কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার, হারুন-অর-রশীদ জানান যে,গত ৯ মে ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে ভোররাতে ভারতীয় বিএসএফ সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ৭৫ জন বাংলাদেশী মুসলিম নাগরিক এবং ৩ জন ভারতীয় মুসলিমকে জোরপূর্বক পুশ-ইন করা হয় এবং তাদের অধিকাংশই দীর্ঘদিন যাবৎ ভারতের গুজরাট রাজ্যে বসবাস করে আসছিলেন ও বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন।তাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড উদ্ধারপূর্বক শ্যামনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায় শ্যামনগর থানা পুলিশ উপরোক্ত ব্যক্তিদের গ্রহণপূর্বক যাচাই-বাছাই করিয়া দেখেন যে, ৭৫ জনের ভিতরে নড়াইল জেলার ৬৩ জন, সাতক্ষীরা জেলার ০১ জন, শরিয়তপুরের ০১ জন, খুলনার ০৬ জন, যশোরের ০২ জন, বরিশালের ০১ জন ও ঢাকার ০১ জন। তার মধ্যে অদ্য ৭১ জনের প্রকৃত আত্মীয়-স্বজন আসলে সাধারণ ডায়েরীতে নোটপূর্বক এনআইডি কার্ডের ফটোকপি, জিম্মানামা ও মুচলেকা গ্রহণের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। গতকাল রাত্রে তাদেরকে গ্রহণ করার পর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় তাদের মধ্যে আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং থাকা ও খাবারের ব্যবস্থা গ্রহন করা হয়।

এছাড়াও ০৩(তিন) জন জন্মসূত্রে ভারতের নাগরিক হওয়ায় তাদের বিরুদ্ধে কোস্টগার্ড কর্তৃক দায়েরকৃত এজাহার মূলে অত্র শ্যামনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যাহা শ্যামনগর থানার মামলা নং-১৫, ধারা-4, The Control of Entry Act 1952 (বিনা পার্সপোর্টে অবৈধভাবে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করার অপরাধ)। অভিযুক্ত ০৩(তিন) জন হলেন:-
১। আব্দুর রহমান(২০), পিতা-খালিদ শেখ, মাতা-কাকলী, আসামী কর্তৃক প্রদত্ত ঠিকানা-গ্রাম-ফুলবাড়ীয়া, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, জন্মসূত্রের ঠিকানা-গুজরাট, নেহেরীনগর, জোপারপচ্চি, ফুলবাড়ীয়া (ভারতীয় নাগরিক)।
২। মোঃ হাসান শাহ(২৪), পিতা-মৃত মুন্না শাহ, মাতা-মৃত নুরজাহান বিবি, আসামী কর্তৃক প্রদত্ত ঠিকানা-গ্রাম-বিষ্ণুপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল, জন্মসূত্রের ঠিকানা-গুজরাট, নেহেরীনগর, জোপারপচ্চি, ফুলবাড়ীয়া (ভারতীয় নাগরিক)।
৩। সাইফুল শেখ(১৯), পিতা-সোহেল শেখ, মাতা-সাবিনা শেখ, আসামী কর্তৃক প্রদত্ত ঠিকানা- গ্রাম-বিষ্ণুপুর, থানা-কালিয়া, জেলা-নড়াইল, জন্মসূত্রের ঠিকানা-গুজরাট, নেহেরীনগর, জোপারপচ্চি, ফুলবাড়ীয়া (ভারতীয় নাগরিক)।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা