• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সুন্দরবনে পুশইন করা ৭৮ জন মুসলিম গুজরাটের

খুলনাভিশন ডেক্স। / ৩১৪ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

নিউজ ডেক্স
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ি থেকে ভারতের নৌবাহিনীর পুশইন করা ৭৮ জন মুসলিম ব্যক্তিকে নিয়ে রবিবার (১১ মে) সকালে মোংলার উদ্দেশে রওনা হয়েছে কোস্টগার্ডের জাহাজ স্বাধীন বাংলা। ধারণ ক্ষমতার অতিরিক্ত হওয়ায় কাঠের ট্রলারে করে তাদেরকে আনা হচ্ছে। দুপুর নাগাদ তারা মোংলায় পৌঁছাবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড, বিজিবি ও বনবিভাগ সূত্রে জানা যায়, পুশইন করা ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে শুক্রবার রাতে তাদেরকে ভারতের নৌবাহিনী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মান্দারবাড়ি ফরেস্ট টহল ফাড়ির কাছে নামিয়ে দেয়। তারা ফরেস্ট স্টেশনে এসে আশ্রয় নেয়।

জানা যায়, ভারতের গুজরাটের বস্তিতে বসবাস করত তারা। ভারতের বৈধ নাগরিকত্ব দেখাতে না পারার কারণে তাদেরকে পুশইন করা হয়েছে। খবর পেয়ে মংলা কোস্টগার্ড ঘটনাস্থলে যায়। বন বিভাগ তাদেরকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। পুশ ইন করা ব্যক্তিদের সুন্দরবন বিভাগ থেকে খাবার সরবরাহ করা হয়। তাদের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি হবে তা কোস্টগার্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দায়িত্বশীল সূত্র থেকে জানানো হয়েছে। সূত্র : বাংলাভিশন


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা