• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দেড় হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেটসহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ১১৯ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

শেখ ফারুক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেটসহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (৩ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ভোমরা, বাকাল চেকপোস্ট, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির সদস্যরা ১০০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট এবং তলুইগাছা বিওপির সদস্যরা ৫০০ ভারতীয় কাটাগ্রা ট্যাবলেট আটক করে। এছাড়া, ভোমরা বিওপির সদস্যরা ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বাকাল চেকপোষ্ট এর সদস্যরা ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় গলদার রেনু, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মাদরা বিওপির সদস্যরা ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

বিজিবি অধিনায়ক জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা ও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা