• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

বিএনপি নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১১৩ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

কাজী আতিক
বিএনপি নেতা পরিচয়ে পানি উন্নয়ন বোর্ডের জমি ভরাট করে অবৈধ দখলে নিয়েছে কৈয়া বাজার এলাকার একটি চক্র। পানি উন্নয়ন বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে তাদের দখল বাণিজ্য। এমনকি অন্যের জমিতে থাকা ঘর ও মালামাল লুট করে নিয়েছে চক্রটি।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানাযায়, হরিণটানা থানাধীন কৈয়া বাজার পানি অফিসের নিকটে পানি উন্নয়ন বোর্ডের ফাঁকা জমিতে পাইলিং করে অবৈধভাবে বালু ভরাট করা হয়েছে। একই এলাকার শেখ মিজান ওরফে নিঝুম (৩৬) ও মিরাজুল ওরফে মিরাজ (৩৫) জায়গাটি তাদের দখলে নিয়েছেন। গত ১ মে থেকে তারা ওই স্থানে বালু ভরাট করছেন। ওই দিন পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে তাদের এই কাজে বিরত থাকতে বলেন। কিন্তু তার সেটা অমান্য করে ৩ মে শনিবারও সেখানে বালু ভরাট করেন। এমনকি অন্যের জমিতে থাকা ঘর-রান্না ঘর তারা ভাঙচুর চালিয়ে ইট ও ঘরে থাকা মালামাল লুট করেছে। এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক হরিণটানা থানায় একটি জিডি করেছেন (যার নং-১১৪, তাং- ০৩/০৫/২০২৫)।
খোঁজ নিয়ে আরও জানা যায়, কৈয়া বাজার ও সংশ্লিষ্ট আশপাশ এলাকায় অবৈধ দখল বাণিজ্যের সাথে জড়িত নিঝুম ও মিরাজ বিভিন্ন স্থানে বিএনপি নেতা হিসেবে নিজেদের পরিচয় দেন এবং তারা একটি চক্র গড়ে তুলেছেন। চক্রের মূল হোত তারা দু’জন। চক্রের একাধিক সদস্যরা খাস জমি দখল, মাদক বিক্রিসহ নানা অপরাধে জড়িত। এমনকি ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে লুটের সাথে জড়িত চক্রটি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা জানান, এ বিষয়ে খোঁজ নিতে বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ খায়রুল বাশার জানান, ভুৃক্তভোগী এক জমির মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, আমার নাম বা বিএনপি নাম ভাঙিয়ে যে কোন ব্যক্তি অবৈধ কাজের সাথে লিপ্ত হয় তাহলে প্রশাসন তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কাউকে যেন ছাড় না দেয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা