• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে মহিলা দল নেত্রীকে মারপিট

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ১০৪ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

নিউজ ডেক্স

বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করেছেন সংগঠনের অন্য অংশের কর্মীরা। শুক্রবার (২ মে) বিকালে এ ঘটনা ঘটে। হামলাকারীরা মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারী বলে তিনি অভিযোগ করেছেন।

ভুক্তভোগী আরিফা আশরাফি চুমকি অভিযোগ করে বলেন, বিকালে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন, মুন্নী জামান, পুতুল, কাকলী, মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করেন এবং কার্যালয়ের সামনে রাস্তার ওপর ফেলে মারপিট করেন। বিষয়টি তিনি মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় নেত্রীদের জানিয়েছেন।

তবে মহানগর মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজা বলেন, দলীয় কার্যালয়ে কিছু হয়নি। কি হয়েছে, তাও আমি জানি না। শুনেছি চুমকি অন্যদের গালাগাল করেছিল, তারা কিছু একটা করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা