• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাবেক এমপির সহযোগী গ্রেফতার

খুলনা ভীষণ ডেস্ক। কাজী আতিক / ৬৮ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স

নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ সহযোগী সবুজ মোল্যাকে আটক করা হয়েছে । উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দাড়িয়াঘাটার নিজ বাড়ি থেকে মঙ্গলবার (২৯ এপ্রিল) গভীর রাতে তাকে যৌথ বাহিনী আটক করে। সে ওই গ্রামের ফসিয়ার মোল্যার ছেলে। তার আটকে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জানা যায়, ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্যাকে আটকের পর উপজেলার চাচুড়ি বাজার সংলগ্ন দাড়িয়াঘাটা ও পুরুলিয়ায় সবুজ মোল্যার বাড়ি এবং দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, একাধিক হেলমেট, বিপুল পরিমাণ রাজনৈতিক ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করা হয়। সবুজ মোল্যা ও উদ্ধারকৃত আলামত নড়াইল ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

গত ২০২৪ সালের ৫ আগস্ট কথিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর সবুজ মোল্যা রাতারাতি পরিচয় পাল্টে বিএনপির নেতা হিসেবে আবির্ভূত হয়। পরবর্তীতে অব্যাহতভাবে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে একাধিক অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা