• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ভূমিদস্যু বাহিনীর অত্যাচারের প্রতিবাদে গ্রামবাসির মানববন্ধন

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭৪ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
বাগেরহাটের মোরেলগঞ্জে সংঘবদ্ধ একটি ভূমিদস্যু বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। রোববার (২৭এপ্রিল) বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী বাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে মাবনবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শতাধিক পরিবারের সদস্য। ৮ নং ওয়ার্ডের ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে রুবি বেগম, ছবি বেগম, শিক্ষক মো. শহিদুল ইসলাম, জুলাই বিপ্লবে শহীদ মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ‘নিশানবাড়িয়া ইউনিয়নের ভূমিদস্যু মধু বাহিনীর অত্যাচারে মানুষ অতিষ্ট। বাহিনী প্রধান গুলিশাখালী গ্রামের মধু হাওলাদার একজন পেশাদার অপরাধী। বহু মামলার আসামী। সর্বশেষ গত রবিবার এনায়েতিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. শহিদুল ইসলামকে মধুর নেতৃত্বে মারপিট করে গুরুতর জখম করে। ওই শিক্ষকের ৪০ শতক জমি ৪/৫ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে মধু। এ ছাড়াও ওই গ্রামের আলতাফ হোসেনের ২০ শতক জমি, একই গ্রামের রুবি বেগম, ছবি বেগম ও আব্দুল জলিলকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে। হরতকিতলা গ্রামের আব্দুল লতিফ শেখের ১ একর জমি দখল করেছে।’ এ বাহিনীর অত্যাচারে এমন অন্তত ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।

এ বিষয়ে মো. মধু হাওলাদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও জমি দখল করেননি। তার নিকটততম আত্মীয় ইব্রাহিম হাওলাদারের জমি দেখা শুনা করে সেখানে চাষাবাদ করছেন।

থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, মধু হাওলাদারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তবে, জমি দখলের বিষয়টি স্থানীয় ও পারিবারিক দ্বন্দ। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা