• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফুলতলায় দেশি-বিদেশি অস্ত্রসহ যুবক আটক

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
৭ টি দা এবং একনলা একটি বিদেশি বন্দুকসহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাত ৩ টার দিকে ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ফুলতলা বাজার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো: জিল্লাল হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাতে সেলিম শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে বাড়ি থেকে ৭ টি ছেন দা এবং একটি বিদেশী একনালা বন্দুক উদ্ধার করে। পরে থানায় এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সেলিম একনালা বন্দুকের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তার বিরুদ্ধে থানায় অন্য কোন অভিযোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি এ প্রতিবেদককে আরও জনান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা