• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নগরীতে সন্ত্রাসীদের হামলায় যুবক জখম

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৯৭ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
খুলনায় সন্ত্রাসীদের হামলায় মো. আ. আজিজ (৩৫) নামের এক যুবক গুরুতর জখম হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাতে নগরীর বসুপাড়া কবরস্থানের সামনে একটি ফাঁকা স্থনে তাকে ধারালো অস্ত্রদিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আহত যুবক বানরগাতি বাজার কলেজ রোড এলাকার আবু তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে ৯ টার দিকে মো. আ. আজিজ বানরগাতি ডলফিন মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময়ে দু’টি মোটরসাইকেল ধাওয়া দিলে তিনি দৌড়ে বসুপাড়া কবরস্থানের প্রথম গেটের সামনে আসেন। সন্ত্রাসীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনির বাড়ির সামনে ফাঁকা স্থানে লুকিয়ে রক্ষা পাননি। সন্ত্রাসীরা সেখানে গিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। সন্ত্রাসীর তার ডান কাঁধ এবং বাম হাতে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা বলেন, সন্ত্রাসীদের মাথা হেলমেট দিয়ে ঢাকা থাকায় তাদের চিনতে পারেনি।

এঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কি কারণে তার ওপর এ হামলা হয়েছে তা তিনি পরিস্কার করে বলতে পারেনি। আহত যুবককে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা