• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

খুলনা ভীষণ ডেস্ক। কাজী আতিক / ১১৬ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজারের আগে মানিকতলা এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। সোমবার(২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মানিকতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন, সৈনিক রমজান, সৈকত, রায়হান, মেহেদী ও সার্জেন্ট নজরুল।

এদের মধ্যে সৈনিক রমজান বুকে ও পায়ে এবং সৈনিক সৈকত কপাল, মাথা ও বাম হাতের সোল্ডারে আঘাত পেয়েছেন। এ ছাড়া সামান্য আহত হয়েছেন সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজারের দিকে যাওয়ার সময় বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের মানিকতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৪-৫ জন সেনাসদস্য আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা