• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটার মল্লিকের মোড়ে ১৬১ তম বার্ষিক মেলা ও গরুর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বটিয়াঘাটা প্রতিনিধি / ৫১৭ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

 

 

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা:

 

বটিয়াঘাটার মল্লিকের মোড়ে অগ্ৰনী যুব সংঘের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গ্ৰাম বাংলার সাংস্কৃতির প্রাচীন ঐতিহ্য ১৬১ তম বার্ষিক মেলা ও গরুর দৌড় প্রতিযোগিতা গতকাল ১৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় । মেলাকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে মেলার পাশাপাশি গ্ৰাম বাংলার সাংস্কৃতির প্রাচীন ঐতিহ্য দৌড় প্রতিযোগিতা, দড়াটানা ও হাড়াভাঙ্গা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অগ্ৰনী যুব সংঘের সভাপতি সৌমেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আলোকিত মুকুল ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিবুল জাহিদ মুকুল । অগ্ৰনী যুব সংঘের সাধারণ সম্পাদক সজল মল্লিক ও তুফান মল্লিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অগ্ৰনী যুব সংঘের নেতৃবৃন্দ যথাক্রমে রথিন মল্লিক, সুমন রায়,সাগর মল্লিক, সুমন হালদার, বিএনপি নেতা সঞ্জয় ঢালী, মিন্টু হালদার, সাগর গোলদার,নিতুন রায়, পিংকু হালদার, প্রিতিশ রায়,বাঁধন মন্ডল,অরিত্র মল্লিক, গোপাল মল্লিক,নিলয় মন্ডল,লিমন মন্ডল, দ্বীপ গাইন প্রমূখ । প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । এসময় মেলায় ও গরুর দৌড় প্রতিযোগিতায় হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা