• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যৌথবাহিনীর অভিযানে নিহত কুখ্যাত দস্যু ও তার শতাধিক সহযোগী

আন্তর্জাতিক ডেক্স / ৯৬ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

নাইজেরিয়ায় যৌথবাহিনীর অভিযানে নিহত হয়েছে দেশটির কুখ্যাত দস্যু গোয়াস্কা দাঙ্কারামিসহ তার শতাধিক সহযোগী। শনিবার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

কর্তৃপক্ষ জানায়, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জঙ্গলে লুকিয়ে ছিল গোষ্ঠীটির ‘সেকেন্ড ইন কমান্ড’ দাঙ্কারামি ও তার অনুসারীরা। বহুদিন ধরে নিরাপত্তা বাহিনীর টার্গেটে ছিলেন তিনি। পরে গত শুক্রবার এ অভিযান চালানো হয়। এসময় তাদের একাধিক গোপন আস্তানা ধ্বংস করার কথাও জানিয়েছে যৌথবাহিনী।

এর আগে গত সপ্তাহে, দেশটির কাতসিনা প্রদেশের একটি গ্রামের ৪৩ বাসিন্দাকে অপহরণ ও ৪ জনকে হত্যা করে এ দস্যুদল। এ অভিযোগের ভিত্তিতে তাকে পাকড়াও করতে বিশেষ অভিযান চালায় প্রশাসন। যদিও এর আগে কুখ্যাত এ দস্যুর মৃত্যুর গুজবও উঠেছিলো। আইএস এর সাথে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার দলের বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা