• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৯৮ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

শেখ ফারুক
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযানে সাত লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বিজিবি। বুধবার (৯ এপ্রিল) সাতক্ষীরার পদ্মশাখরা, তলুইগাছা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ উল্লেখিত বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় ৪০০ পিচ সিনডেনাফিল ট্যাবলেট, শাড়ি, বোরকা ও ওষুধসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৯৪ হাজার টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জিস্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য পরিমান রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা