• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আবারো সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

খুলনা মিশন ডেক্স / ১০০ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে পণ্য চোরাচালানের সময় স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ আব্দুস সালাম (৪২) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা দিকে চাকঢালা সীমান্তে ৪৪ নাম্বার পিলারের কাছে শূন্যরেখায় এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুস সালাম চাকঢালা সদর ইউনিয়নের চেরারমাঠ এলাকায় মৃত আফজালের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পণ্য চোরাচালান করেন। প্রতিদিনের মতো আজ দুপুরে বাংলাদেশি পণ্য নিয়ে চোরাই পথে মিয়ানমারে যান সালাম। ফেরার পথে চাকঢালা সীমান্তের ৪৪ নম্বর পিলারের কাছে শূন্যরেখায় আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুস সালামের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেছেন, মাইন বিস্ফোরণের বিষয়ে শুনেছি। আহত ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন বলে শুনেছি। তিনি কী কারণে সীমান্তের ওপারে গেছেন, কীভাবে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন, তা জানি না। সীমান্ত দেখভাল করে বিজিবি।

এ বিষয়ে বিস্তারিত জানতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন ওসি মোঃ মাসরুরুল হক।
এর আগে গত ২৬ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লেমুছড়ি সীমান্তবর্তী ৪৯ নম্বর পিলারের কাছে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামের এক জন আহত হন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা