• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০ যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি ৫ লাখ টাকা

সৌদিতে ঈদের চাঁদ দেখার প্রস্তুতি, ঘোষণা আসবে রাত ৯টায়

খুলনা ভিশন ডেক্স। / ১০৬ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

পবিত্র শাওয়াল ও ঈদুল ফিতরের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব। শনিবার (২৯ মার্চ) দেশটির সাধারণ মানুষকে ঈদের চাঁদ অনুসন্ধানের আহ্বান জানানো হয়েছে। দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছে। এতে দেখা যাচ্ছে, চাঁদ দেখার জন্য উন্মুক্ত স্থানে সাজিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক যন্ত্র। তারা আরও জানিয়েছে, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে মক্কা সময় সন্ধ্যা ৬টায়। যার অর্থ সৌদিতে চাঁদ উঠেছে কি না সেটি জানা যাবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ২৯ মার্চ (২৯ রমজান) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা ‘সম্ভব নয়’ বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্যের সৌদি এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে। গত ২০ মার্চ এমনই তথ্য জানিয়েছিল আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা