• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দিল পিকিং বিশ্ববিদ্যালয়

খুলনাভিশন ডেক্স। / ১১৬ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট উপাধি দিয়েছে চীনের ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয়। আজ শনিবার (২৯ মার্চ) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টাকে এই উপাধি দেওয়া হয়। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শনিবার পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। সেখানে তাঁকে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।’

পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ) চীনের বেইজিংয়ের হাইদিয়ান ডিস্ট্রিক্টে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। ১৮৯৮ সালের ৩ জুলাই সম্রাট গুয়াংসুর রাজকীয় সনদে এটি ‘ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অব‍ পিকিং’ নামে প্রতিষ্ঠিত হয়। এটি চীনের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।

এরপর, ১৯১২ সালের ৩ মে চীন প্রজাতন্ত্রের সরকার এটির নাম পরিবর্তন করে ‘পিকিং বিশ্ববিদ্যালয়’ রাখে। ১৯৫২ সালে চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের সময় পিকিং বিশ্ববিদ্যালয় ইয়েনচিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয় এবং বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। পরে ২০০০ সালের এপ্রিলে এটি বেইজিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয়।

পিকিং বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত। এখানে মানবিক, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের শিক্ষা ও গবেষণা পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়টি ৩০টি কলেজ ও ১২টি বিভাগের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা করে। বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এটির অবস্থান ১৪ নম্বরে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ মার্চ চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন। এরপর তিনি চীনের হাইনান প্রদেশের বোয়াও ফোরামে কি-নোট স্পিকার হিসেবে ভাষণ দেন। পরে তিনি চীনের নির্বাহী ভাইস-প্রিমিয়ার ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন। পিকিং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার বিষয়টি পূর্বনির্ধারিত ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা