• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে পড়া ৩ জেলে উদ্ধার

খুলনাভিশন ডেক্স / ৮৬ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

সুন্দরবনের হিরণ পয়েন্ট থেকে ইঞ্জিন বিকল হয়ে চরে আটকে পড়া ৩ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার ( ২৭ মার্চ) সকাল ১১ টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন, হিরণ পয়েন্ট এলাকায় ৩ জন জেলে ইঞ্জিন চালিত কাঠের বোট বিকল হয়ে চরে আটকে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট দুবলা কর্তৃক তৎক্ষণাৎ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে হিরণ পয়েন্ট পোর্ট সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে ৩ জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদেরকে বিসিজি আউটপোস্ট দুবলায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
উদ্ধারকৃত সকলেই বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা