• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্পাদকের নামে পুলিশের নাম ভাঙ্গিয়ে চাদাবাজির অভিযোগ

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সম্পাদকের নামে পুলিশের নাম ভাঙ্গিয়ে চাদাবাজির অভিযোগ। মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ বটিয়াঘাটা উপজেলার ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমরান আহাম্মেদ ও সম্পাদক পলাশ মহলদারের নামে ব্যপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায় গত ৫ আগষ্টের পর ২ নং বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহাম্মেদ ও সম্পাদক পলাশ মহলদার ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিরীহ মানুষের কাছ থেকে প্রশাসনের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়। কারো জমি দখল করে দেওয়ার কথা বলে, কাউকে ধান কেটে দেওয়ার কথা বলে, কাউকে মাদক দিয়ে ধরিয়ে দেয়ার কথা বলে, আবার আওয়ামী লীগের নেতাদের কে পুলিশের হাত থেকে রক্ষা করার কথা বলে দলীয় প্রভাব বিস্তার করে পুলিশের ভয় দেখিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজি করে আসছে। ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে স্হানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা দলের ভাবমূর্তি নষ্ট করার কারনে বৃহস্পতিবার বেলা বারোটায় খুলনা জেলা বিএনপি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। খুলনা জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মোঃহরুন রশিদের কাছে এ ব্যপারে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয় টা নিশ্চিত করেন। অভিযোগ কারীদের সূত্রে জানা যায় এই চাদাবাজীর সাথে উপজেলা বিএনপির দুই এক জন নেত্রীবৃন্দের ইন্ধন থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।এ ব্যাপারে ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক শামসুল হক জানান, সাবেক সভাপতি সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে আমি নিজে অবগত আছি তাদের কারণে স্থানীয়ভাবে বিএনপি ভাবমূর্তি নষ্ট হচ্ছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী অভিযোগের বিষয়ে জেলা বিএনপি নেতৃবৃন্দের আসু হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা