• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

জন্ম-মৃত্যু আল্লাহর হাতে: সালমান খান

Reporter Name / ৪২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। কিন্তু কখনও এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি অভিনেতাকে। তবে এবার ভারতীয় গণমাধ্যমের সামনে এ নিয়ে খোলামেলা কথা বলেন ভাইজান।

সুপারস্টারকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি যে মৃত্যুর হুমকি পাচ্ছেন তাতে কি ভয় পাচ্ছেন? প্রতিক্রিয়ায় সালমান ওপরের (আকাশ) দিকে ইঙ্গিত করে বলেন, ঈশ্বর, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে। যতটা জীবন লেখা আছে ততদিনই বাঁচব ৷ কখনও কখনও আমাদের এত লোককে সঙ্গে নিয়ে চলতে হয়, তখন সেটা সমস্যা হয়ে দাঁড়ায়।

‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় সালমান একটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন ৷ সেই কারণেই বিষ্ণোই নাকি প্রতিশোধ নিতে চান। কৃষ্ণসার হরিণকে শ্রদ্ধা করে এমন বিষ্ণোই সম্প্রদায় এই ঘটনায় গভীরভাবে আহত।

২০১৮ সালে, যোধপুরের একটি আদালতে হাজিরা দেয়ার সময়, বিষ্ণোই বলেছিলেন, আমরা সলমন খানকে খুন করব। একবার আমরা পদক্ষেপ নিলে, সবাই জানতে পারবে। আমি এখনও পর্যন্ত কিছু করিনি ৷ তারা কোনও কারণ ছাড়াই আমাকে দোষারোপ করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা