• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত রূপসা ব্রিজে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু বাগেরহাটের ফকিরহাটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১৫ বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী বাগেরহাটে ঘোড়া ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১০

ঈদে শাকিবের মুখোমুখি শাকিব

Reporter Name / ৪১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ঈদে শাকিব খানের ‘বরবাদ’ এগিয়ে থাকলেও পিছিয়ে নেই তার আরেক ছবি ‘অন্তরাত্মা’। শাকিবিয়ানদের প্রথম পছন্দ ‘বরবাদ’ হলেও দ্বিতীয় তালিকায় রয়েছে ‘অন্তরাত্মা’। এবার ঈদে দুটি ছবিই উপভোগ করবেন দর্শকরা। তাই অনেকেই বলছেন এবার ঈদে শাকিবের প্রতিদ্বন্দ্বী শাকিব নিজেই।

ঈদুল ফিতরে শাকিব খানের ‘বরবাদ’ মুক্তি চূড়ান্ত তা আগে থেকেই জানা ছিল। কিন্তু হঠাৎ করে শাকিব খানের আরেক ছবি ‘অন্তরাত্মা’ মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আর এই দুই ছবি নিয়ে হল মালিক বুকিংয়ে বেশ ব্যস্ত।

হলমালিকরা বলছেন, এবারের ঈদে শাকিব খানের দুটি ছবি মুক্তি পাচ্ছে। দুটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান। দুটি ছবির রেন্টালের ওপর নির্ভর করেই ছবির বুকিং দিচ্ছেন হলমালিকরা। আর এতেই এবার বোঝা যাচ্ছে শাকিব খান এবারের ঈদে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।

হলমালিক সমতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ঈদে শাকিব খানের বরবাদের চাহিদা বেশি। তবে তার আরেক ছবি অন্তরাত্মাও হলমালিকরা নিচ্ছেন। দুই একদিনের মধ্যে দুটি ছবির চাহিদা আরও ভালোভাবে বোঝা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা