• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন আজ, ৭টি সমঝোতা স্মারক সই হতে পারে

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১১৩ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরে দুই দেশের মধ্যে ৭টি সমঝোতা স্মারক -এমওইউ সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। চীন সফরকালে দুই দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ চীন সফরে যাচ্ছেন। এটাই হবে প্রধান উপদেষ্টার প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর।
৭টি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে: অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতায় ১ বিলিয়ন ডলারের সহায়তা, মানবসম্পদ উন্নয়নে সহায়তা, দুর্যোগ প্রশমনে সহায়তা, চীনা গ্রন্থকেন্দ্র প্রতিষ্ঠা, চীনের চিরায়ত সাহিত্য অনুবাদ ও প্রকাশ, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা এবং দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহায়তা নিয়ে সমঝোতা সই। তবে শেষ পর্যন্ত আরও দুই-একটি সমঝোতা সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরকালে কোনো চুক্তি সই হবে না। তবে কিছু সমঝোতা স্মারক সই হবে।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার চীন সফরে ঘোষণা আসতে পারে। কেননা এই বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। এই সফর ফলপ্রসূ ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।
প্রধান উপদেষ্টা আজ ২৬ মার্চ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দেবেন। তিনি এই সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।

আগামী ২৮ মার্চ প্রধান উপদেষ্টা বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির উদ্যোগ পরিদর্শন। এছাড়া চীনের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
আগামী ২৯ মার্চ ড. মুহাম্মদ ইউনূসকে ২৯ মার্চ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে পিকিং বিশ্ববিদ্যালয়। তিনি সেখানে বক্তব্য দেবেন। এরপর ওই দিনই প্রধান উপদেষ্টার দেশে ফিরবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা