• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিদেশি টাকাসহ যুবক আটক

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সাতক্ষীরা থেকে শেখ ফারুক :
সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রার নোটসহ আবু হাসান রাজু (৩২) নামে এক যুবক আটক হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ভোর রাতে কালিগঞ্জ উপজেলার চরযমুনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক আবু হাসান রাজু সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।

পাউখালী সেনা ক্যাম্প সূত্র জানান, আবু হাসান একজন কুখ্যাত সন্ত্রাসী। সম্প্রতি কালিগঞ্জে বিভিন্ন বিশৃঙ্খলামূলক কর্মকান্ডে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের একটি আভিযানিক মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে আবু হাসান রাজুকে আটক করেন। এ সময় তার বাড়ি থেকে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮ দেশের বিভিন্ন নোট উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ আবু হাসান রাজুকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্র্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা