• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নারী কর্মীকে শ্লীলতাহানীর অভিযোগ সাতক্ষীরা সিভিল সার্জনের বিরুদ্ধে।

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সাতক্ষীরা থেকে শেখ ফারুক:
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের বিরুদ্ধে মদ্যপান সহ নারী কেলেংকারীর অভিযোগ উঠেছে। তার বাসার কাজের আয়ারা বাদ পড়েনি তার বদ নজর থেকে। ইতোপূর্বে নারী কর্মী রেক্সনা তার ইচ্ছে মতো চলতে না পারায় তাকে শ্যামনগর বদলী করেন। সিভিল সার্জন অফিসের আউট সোর্সিং পদে ৮ বছর চাকুরী করেন আম্বিয়া খাতুন। তাকে ৬ মাস আগে সিভিল সার্জন অফিস থেকে কৌশলে সিভিল সার্জনের বাসায় দায়িত্ব দেওয়া হয়। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সিভিল সার্জন মদ্যপান করে আকস্মিক ঘরের দরজা বন্ধ করে তাকে শ্লীলতাহানী করে। সুকৌশলে ঘর থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে চলে আসে সে। সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম নিয়মিত মদ্যপান সহ তার বিরুদ্ধে নারীদের কেলেংকারীর অভিযোগে অভিযুক্ত করে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, সিভিল সার্জন সাতক্ষীরা অফিসের আউট সোসিং কর্মচারী আম্বিয়া খাতুন (৩৮) সাং-কামালনগর দক্ষিণপাড়া, থানা ও জেলা সাতক্ষীরা স্বাস্থ্য উপদেষ্টা বরাবর গত ১৬/০৩/২০২৫ তারিখে সিভিল সার্জন সাতক্ষীরা মোঃ আব্দুস সালাম এর বিরুদ্ধে মদ্যপান করে ঘরের দরজা লাগিয়ে শ্লীলতাহানী ঘটানোর অভিযোগে অভিযুক্ত করে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ প্রেরন করেছেন। লিখিত অভিযোগে আম্বিয়া খাতুন উল্লেখ করেন যে, বিগত ৮ বছর পূর্বে আউট সোসিং এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সিভিল সার্জন অফিসে আয়া হিসাবে দায়িত্ব পালন করেন। বিগত ৬ মাস পূর্বে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের বাসায় কাজের আয়া হিসাবে রবিউল ইসলামের স্ত্রী রেক্সনা খাতুন দায়িত্ব পালন করত। তাকে সিভিল সার্জন শ্যামনগর বদলী করিয়া দেন। তাকে বদলী করে দিয়ে সিভিল সার্জন অফিস থেকে আয়া আম্বিয়া খাতুন কে তার বাসায় রান্না করার কাজ সহ ঘরের সমস্ত কাজ করতে আদেশ দেন। গত ৬ মাস সিভিল সার্জনের বাস ভবনে রান্না সহ যাবতীয় কাজ সম্পাদন করেন। কিন্তু প্রতিনিয়ত সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম আয়া আম্বিয়াকে বোরকা ও হিজাব খুলে তার বাসায় কাজ করতে বলে এবং খারাপ ইঙ্গিত সূচক তার সাথে রাত কাটাতে বলে। সে রাজী না হওয়ায় একদিন ঘরে ডেকে জোর পূর্বক দরজা আটকিয়ে তার শ্লীলতাহানী করে। কান্না করতে করতে বাসা থেকে বাহির হয়ে আসে আম্বিয়া। লিখিত অভিযোগ আরও উল্লেখ্য করেন, সিভিল সার্জন নিয়মিত মদ্যপান করে নারী কেলেংকারীর সাথে যুক্ত থাকেন।
সিভিল সার্জনের বাসায় পূর্বে আয়া হিসাবে ১০/১২ বছর আয়া হিসাবে কাজ করতেন যাকে শ্যামনগর বদলী করা হয়েছে। এ প্রতিবেদক রেক্সনা খাতুনের সাথে মোবাইল ফোনে তার বদলীর কারণ জানতে চাইলে তিনি জানান, ৫/৬ টি সিভিল সার্জন পার করেছি। সিভিল সার্জনের বাসায় রান্না সহ যাবতীয় কাজ করেছি। সেই সব সিভিল সার্জন কত সম্মানী মানুষ আর বর্তমান সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম তাকে খারাপ কাজ করার ইশারায় ইঙ্গিত কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তাকে শ্যামনগর বদলী করে দিয়ে আম্বিয়াকে বাসায় কাজের জন্য নেয়। শুনেছি তার সাথেও মারাতœক অপরাধ করেছে যা মুখে বলা বলা যাবে না। বর্তমান সিভিল সার্জন মতন ইতিপূর্বে এমন অসৎ অফিসার কখনও দেখিনি। আম্বিয়া সিভিল সার্জনের বিচার দাবি করেছে। আম্বিয়া এ প্রতিবেদককে আরও জানায়, সিভিল সার্জনের কথা মত চলতে না পারায় তাকে গত বৃহস্পতিবার আশাশুনি হাসপাতালে মৌখিক বদলী করে দেন। আম্বিয়া আরও জানান, সিভিল সার্জনের বিরুদ্ধে এসকল ঘটনা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ করছি। কিন্তু অভিযোগ প্রেরনের পর গত কাল ১৯/০৩/২৫ তারিখ সুকৌশলে ডাঃ জয়ন্ত কুমার সরকার এম.ও সিভিল সার্জন অফিস অভিযোগকারী আম্বিয়াকে ডেকে এনে বুঝিয়ে আশাশুনি থেকে সাতক্ষীরায় যে কোন স্থান ফিরিয়ে এনে দিবে অভিযোগ প্রত্যাহার করেন মর্মে সাদা কাগজে ২ লাইনে লিখে তার স্বাক্ষর গ্রহন করেন। কিন্তু আয়া আম্বিয়া খাতুন স্বাক্ষর নেওয়ার পরপরই ডাঃ জয়ন্ত সরকার কে জানিয়ে দেন যে দরখাস্ত প্রতাহার করবেন না। তার স্বাক্ষর করা কাগজ কোথাও জমা না দেওয়ার জন্য বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক সদর হাসপাতালের সাবেক কয়েকজন কর্মচারী জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে বর্তমান সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম আর এম ও থাকাকালীন নারী কেলেংকারীর সাথে জড়িত ছিলেন। এবিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকারের কাছে মোবাইল ফোন এ প্রতিবেদক জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে আপনি সিভিল সার্জন স্যারের সাথে কথা বলেন। অভিযুক্ত সিভিল সার্জন সাতক্ষীরা ডাঃ আব্দুস সালাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ঘটনাটি সত্য নয়। আমাকে ফাঁসানোর জন্য একটি চক্র কুৎসা রটাচ্ছে।
উল্লেখ্য, একই ধরনের আরো ভয়ংকর অভিযোগ আছে স্বাস্থ্য কম্পেøক্সের এক কর্মকর্তার বিরুদ্ধে। যা নিয়ে অনুসন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা