• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার একাধিক মামলার আসামি, শাহিন কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

স্টাফ রিপোর্টার / ৭১৫ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

খুলনার দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি, চরমপন্থী নেতা শাহীনুর রহমান ওরফে শাহীনকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর খুলনা থানাধীন বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। খুলনা থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শাহীন নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ।

 

স্থানীয়রা জানান, গুলির শব্দ শুনে রাস্তায় বের হয়ে আসার পর মাথায় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তবে তার মাথায় পর পর দুটি গুলি করা হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

উল্লেখ্য, এর আগে রাত ১০টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডের হাজিবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। রনি বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহত শাহীনের বিরুদ্ধে কতটি মামলা রয়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেনি। তবে খুলনা থানার ওসি বলেন, কোন থানায় কয়টি মামলা শাহীনের বিরুদ্ধে রয়েছে সে তথ্য সংগ্রহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা