• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৮, একজনের মৃত্যু

খুলনাভিশন ডেক্স। কাজীআতিক / ১২৩ Time View
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়ায় দুই পক্ষে সংঘর্ষে হাসিম মোল্যা (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাসিম মোল্যা হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- কালিয়া থানায় কর্মরত দুই পুলিশ সদস্য চন্দন সাহা ও সজল এবং সিলিমপুর গ্রামের কাদের মোল্যা তার দুই ছেলে জনি মোল্যা ও হাসিম মোল্যা, তোতা মোল্যার ছেলে বনি মোল্যাসহ মোট ৬জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে শনিবার সকালে ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজনের উপর হামলা করে। এ ঘটনা ঠেকাতে গিয়ে দুইজন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়। এ ঘটনায় দুপুরে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে সকালে হামলার শিকার হয়ে জনি গ্রুপের লোকজন পাল্টা হামলার প্রস্তুতি নেয়ার সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন- ওই গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখ। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে কালিয়া থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানান,‘দুই পক্ষের সংঘর্ষে হাসিম মোল্যা নামে একজন নিহত হয়েছেন। এসময় আমাদের দুই পুলিশসহ ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় একটি ওয়ান শুটার গান ও ২০ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে সেই কারণে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা