• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline
খুলনায় সিটিআইপি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মাল*য়েশিয়ায় ব*ন্ধ হচ্ছে কারখানা চাকরি হারালেন ১৪২৬ শ্র/মিক বেল*জিয়ামে পররাষ্ট্রমন্ত্রী বিএন/পির অভ্যর্থনা পর*রাষ্ট্র উপ*দেষ্টাকে শ্র*মিক কল্যাণ ফেডা*রেশনের কর্ম*সূচি ঘোষণা শ্রমিক দিবস উপলক্ষে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ব্যবসায়ী মিজানুর হ/ত্যা মাম*লার প্রধা*ন আসামি খুলনা এক পুলিশ কর্মকর্তা ডিউটিরত অবস্থায় নিহত খুলনায় নার্সিং শিক্ষার্থীদের জন্য জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত খুলনায় বনবিভাগের নৈশ প্রহরীর দায়ের করা মামলা প্রশাসনিক ট্রাইব্যুনালে মিথ্যা প্রমাণিত গাবুরা ইউনিয়ন ক্লাই/মেট এ্যাক*শন ফোরামের অর্ধ-বার্ষিক সভা ও কর্ম*পরিকল্পনা প্রণ#য়ন। রূপসায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২০ লাখ টাকার মাদকসহ আটক ১০

খুলনাভিশন ডে / ১০০ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেব্রুয়ারী মাসে বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, শিকারপুর, কাশিপুর, শাহজাদপুর, মাসিলা, হিজলী, আন্দুলিয়া ও পাঁচপীরতলা সীমান্ত এলাকায় বিশেষ মাদক পাচার বিরোধী অভিযান পরিচালনা করে ১০ মাদক পাচারকারীসহ ১৯ লাখ ৯৬ হাজার ৮৮০ টাকা মূল্যের বিদেশী মদ, বিয়ার, ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট আটক করেছে।

আটককৃতরা হলো, শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে হাফিজুর রহমান (২৩), একই উপজেলার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শহিদ হাসান (২৫), বাগুড়ি গ্রামের কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন লিটু (৪৮), লিটুর ছেলে মেহেদী হাসান (২৫), রাড়িপুকুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মিলন হোসেন (৩৫), বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আকাশ (২০), একই গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে ইমন হোসেন (১৯), একই থানার বালুন্ডা গ্রামের তহিদুর রহমানের ছেলে রনি বাবু হাসার (১৮), চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫) ও যশোর আনসার ক্যাম্প বেজপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রাব্বি ইসলাম (২৩)।

যশোর ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। মাদক পাচারকারী কর্তৃক ভারত হতে বাংলাদেশে পাচার করায় সময় আটক করা হয়। ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের আভিযানিক কার্যক্রম সমসময়ই অব্যহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা